ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৪৭১

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ঘোষিত তালিকা অনুযায়ী এবার মোট প্রার্থী দাঁড়িয়েছে ৪৭১ জনে।












ডাকসু ভবন

পদভিত্তিক প্রার্থীর সংখ্যা:

  • সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন

  • সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন

  • সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন

সম্পাদকীয় পদে:

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন: ১৭ জন

  • কমনরুম-রিডিংরুম ও ক্যাফেটেরিয়া: ১১ জন

  • আন্তর্জাতিক: ১৪ জন

  • সাহিত্য ও সাংস্কৃতিক: ১৯ জন

  • বিজ্ঞান ও প্রযুক্তি: ১২ জন

  • গবেষণা ও প্রকাশনা: ৯ জন

  • ক্রীড়া: ১৩ জন

  • ছাত্র পরিবহন: ১২ জন

  • সমাজসেবা: ১৭ জন

  • স্বাস্থ্য ও পরিবেশ: ১৫ জন

  • মানবাধিকার ও আইন: ১১ জন

  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট: ১৫ জন

সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে সদস্য পদে। ১৩টি সদস্য পদের বিপরীতে লড়বেন মোট ২১৭ জন প্রার্থী। সব মিলিয়ে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন প্রার্থী।

এর আগে প্রাথমিক মনোনয়ন জমাদানকারীদের মধ্যে ২৮ জন স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেন। এছাড়া যাচাই-বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন আপিল না করায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs