সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেপ্তার

 

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক গোলটেবিল বৈঠককে ঘিরে সৃষ্ট উত্তেজনার পর এ পদক্ষেপ নেওয়া হয়।












লতিফ সিদ্দিকী

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিআরইউর ঘটনায় শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ওই মামলাতেই তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

দিনের শুরুতে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘মঞ্চ ৭১’ সংগঠন ‘আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বক্তব্য দেওয়ার সময় একদল উপস্থিত ব্যক্তি তাকে ঘিরে ধরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে স্লোগান ও বিক্ষোভ শুরু করলে উত্তেজনা দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করে। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs